গ্রেট কালীর কৃষ্ণভাবনা

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫:১৫ পূর্বাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫:১৫ পূর্বাহ্ণ

এই পোস্টটি 102 বার দেখা হয়েছে

গ্রেট কালীর কৃষ্ণভাবনা

ইসকন হাউসটন সংবাদদাতা: যদিও রেসলিং খেলাটি অনেকটাই লোক দেখানো, কিন্তু এর জনপ্রিয়তা রয়েছে অনেক। সেই রেসলিং শোতে যার বৃহদাকার শরীরের জন্য বর্তমানে খুবই ভয়ানক হিসেবে আখ্যায়িত করা হয়, তিনি হলেন ‘গ্রেট কালী’। কিন্তু রেসলিং শোতে উনাকে যতটা নৃশংস, আগ্রাসী বলে মনে হয় বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ অন্যরকম। এ ব্যাপারটি আরো স্পষ্টভাবে ধরা পরে যখন হাউস্টনে গ্রোট কালীর নিজ বাস গৃহে ইসকনকে তার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। সৌভাগ্যক্রমে গিরিবাজ স্বামী তার বাসগৃহে। পদধূলী দেন ব্যক্তিগতভাবে ভক্তরা মেট কালীর সঙ্গে ইসকনের দর্শন বিষয়ে আলোচনা করেন সবাই মিলে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করেন। সবচেয়ে আলোচিত খবর হল উনার ভগবানের নামের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখে। তিনি গিরিরাজ স্বামীর সঙ্গে কিছুক্ষণ ভগবানের নাম জপ করেন। ভারতীয় বংশোদ্ভূত এ মানুষটিকে ইসকন ভক্তরা অন্যভাবে কৃপা করলেন। গ্রেট কালী সেই কৃপা পেয়ে উচ্ছসিত। তিনি ইসকনকে হৃদয় থেকে ভালোবাসেন সেটি তিনি উচ্ছসিত মনে ব্যক্ত করেছেন। শ্রীমৎ গিরিরাজ স্বামী মহারাজ তার বাসগৃহে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ গ্রন্থ থেকে একটি শ্লোক আলোচনা করেন। যার মাধ্যমে তার অজানা অনেক প্রশ্নেরও সমাধান হয়ে যায়। গ্রেট কালী রেসলিং ক্যারিয়ারের সাথে এখন কৃষ্ণভাবনা অনুশীলনেও আগ্রহী। হরে কৃষ্ণ।

মাসিক চৈতন্য সন্দেশ, মে  – ২০১১ইং

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।