যে জগতে আমরা বাস করি
বিশাখা দেবী দাসী
শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ে যথার্থ শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার যথার্থ ছাত্র অর্জুন অনুরোধ করেছিলেন, এই ঘটনাবহুল জড় জগতকে বিশ্লেষণ করার জন্য। জড় এবং চেতনের মধ্যকার পার্...
