এই পোস্টটি 111 বার দেখা হয়েছে
প্লাস্টিক সার্জারীর জনক আচার্য্য শুশ্রুত (৬০০ খ্রিষ্টপূর্বাব্দ) চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই বৈদিক বিজ্ঞানী, আচার্য্য শুশ্রুত, সার্জারীর অদ্বিতীয়
এনসাইক্লোপিডিয়া ‘শুশ্রুত সংহিতা’ প্রদান করেন।
যেখানে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মত সার্জারীর পদ্ধতি বিষয়ক বিস্তৃত তথ্য উল্লেখ করা হয়। তাকে সাইন্স অব অ্যানেস্তেসিয়া এবং প্লাস্টিক সার্জারীর জনক বলা হয়। যখন ইউরোপে সার্জারী বিষয়ক ছোটখাট গবেষনা সবেমাত্র শুরু হয়, তখন শুশ্রুত Rhinoplasty (ক্ষতিগ্রস্থ নাকের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা) এবং সেই সাথে আরো কিছু চ্যালেঞ্জিং অপারেশন করেছিলেন। শুশ্রুত সংহিতায় তিনি মানব শরীরের হারের বার রকমের ভাঙন বিষয়ক চিকিৎসা পদ্ধতি বর্ণনা করেছিলেন এবং সেসাথে ছয় রকমের স্থানচ্যুতি (dislocation) বিষয়ে তুলে ধরেন। মানব ভ্রুনতত্ত্ব বিষয়ক তার গবেষণামূলক তথ্য সত্যিই বিস্ময়কর। শুশ্রুত ব্যবহার করেছিলেন ১২৫ ধরনের সার্জিক্যাল ছুরি scalpels, lancets, cathers, rectal speculums, সুঁই এবং সেগুলোর অধিকাংশ ডিজাইনকৃত ছিল পশুপাখির চোয়াল থেকে। তিনি আরো বর্ণনা করেন অনেক ধরনের সেলাই পদ্ধতি। তিনি সুতা হিসেবে ঘোড়ার চুল এবং গাছের ছালের আঁশের ব্যবহার বিষয়ে উল্লেখ করেন। শুশ্রুত সংহিতায় তিনি ৩০০ ধরনের অপারেশনের বিস্তৃত বর্ণনা দেন। প্রাচীন ভারতীয় বিজ্ঞানীরা ছিলেন অঙ্গছেদন (amputation) সিজারিয়ান (প্রসুতির পেট কেটে সন্তান বের করা) এবং ক্রেনিয়াল (মস্তকের খুলি সম্বন্ধীয়) সার্জারীর অগ্রদূত। এভাবে আচার্য্য শুশ্রুত মেডিকেল সাইন্সের জগতে এক বিশাল আধিপত্য বিস্তার করেন।
বৈদিক বিজ্ঞান (পর্ব ০১)
